কানাডীয় রকশিল্পী লিওনার্ড কোহেন আর নেই
কানাডীয় রকশিল্পী লিওনার্ড কোহেন আর নেই

কানাডীয় রকশিল্পী লিওনার্ড কোহেন আর নেই

বিডি নিউজ ৬৪: কানাডীয় রক সংগীতশিল্পী লিওনার্ড কোহেন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮২ বছর। বিবিসি বলছে, তার ফেসবুক পেইজে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গভীর দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি, কিংবদন্তি কবি, গীতিকার ও শিল্পী লিওনার্ড কোহেন মারা গেছেন।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘সংগীতের অন‌্যতম সম্মানিত ও সামর্থ‌্যবান একজন স্বপ্নদ্রষ্টাকে আমরা হারিয়েছি।’

কোহেনের মৃত‌্যুর কারণ সম্পর্কে বিস্তারিত আর কিছু বিবৃতিতে বলা হয়নি। তবে পরবর্তী কোনো একসময় লস অ‌্যাঞ্জেলসে তার স্মরণানুষ্ঠান হবে বলে জানানো হয়েছে।

মন্ট্রিয়লে জন্মগ্রহণকারী এই সংগীতশিল্পী দীর্ঘদিন ধরেই লস অ‌্যাঞ্জেলসে বসবাস করতেন। ‘সুজানে’ এবং ‘আই অ‌্যাম ইয়োর ম‌্যান’সহ তার অনেক জনপ্রিয় অ‌্যালবাম রয়েছে। গেল মাসে ‘ইউ ওয়ান্ট ইট ডার্কার’ নামে তার ১৪তম গানের অ‌্যালবাম মুক্তি পেয়েছিল।

২০০৮ সালে তাকে ‘রক অ‌্যান্ড রোল হল অব ফেম’ এ স্থান দেওয়া হয়।
ইহুদি পরিবারে জন্মগ্রহণ করলেও পরবর্তী সময়ে তিনি জেন বৌদ্ধ দর্শনে অনুরক্ত হয়ে পড়েন।

১৯৯৪ থেকে ১৯৯৯ সাল এই পাঁচ বছর তিনি সংগীত জগৎ থেকে বিরতি নেন। ওই সময়টুকু তিনি পূর্ব লস অ‌্যাঞ্জেলসের মাউন্ট বলদি জেন সেন্টারে কাটান।

সংগীতের ভূবনে পুনরায় ফিরে আসা সম্পর্কে তিনি বলেন, “আমার জীবন চরম বিশৃঙ্খলায় বিপর্যস্ত ছিল। সেখানে আমি কিছুটা শৃঙ্খলা অর্জন করতে সক্ষম হয়েছি। আর সে কারণেই আমি সংগীতে ফিরে আসার সিদ্ধান্ত নিই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *