ভারতে পোষাক কারখানায় আগুন, নিহত ১২
ভারতে পোষাক কারখানায় আগুন, নিহত ১২

ভারতে পোষাক কারখানায় আগুন, নিহত ১২

বিডি নিউজ ৬৪: ভারতের  পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর ৪টার দিকে উত্তর প্রদেশের সাহিবাবাদ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এই অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন দগ্ধ ও আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ধারণা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে শুরু করেছে স্থানীয় দমকল বাহিনীর সদস্যরা।  তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *