চিলমারিতে ট্রাম্পের বিজয়ে মিলাদ মাহফিল ও মধ্যাহ্নভোজ
চিলমারিতে ট্রাম্পের বিজয়ে মিলাদ মাহফিল ও মধ্যাহ্নভোজ

কুড়িগ্রামে ট্রাম্পের বিজয়ে মিলাদ মাহফিল ও মধ্যাহ্নভোজ

বিডি নিউজ ৬৪: কুড়িগ্রামের চিলমারীতে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েতার মঙ্গল কামনায় মিলাদ মাহফিল ও ভোজের আয়োজন করা হয়েছে।

দক্ষিণ সাদুল্যা (দহবন্দ) এলাকার মৃত ফজল আলীর ছেলে মো. নওশাদ আলী তার নিজ বাড়িতে এ আয়োজন করেন। গতকাল যুক্তরাষ্ট্রের নির্বাচনী ফলাফল প্রকাশের পর নওশাদ আলী আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে প্রাণঢালা অভিনন্দন জানান। পরে দুপুর ২টায় তিনি তার বাড়িতে ট্রাম্পের মঙ্গল কামনা করে এক মিলাদ মাহফিলের আয়োজন করেন। মিলাদ শেষে তিনি শতাধিক মানুষকে ভোজ করান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *