'নবম ওয়েজবোর্ড ১৫ নভেম্বরের মধ্যে না হলে কঠোর আন্দোলন'
'নবম ওয়েজবোর্ড ১৫ নভেম্বরের মধ্যে না হলে কঠোর আন্দোলন'

‘নবম ওয়েজবোর্ড ১৫ নভেম্বরের মধ্যে না হলে কঠোর আন্দোলন’

বিডি নিউজ ৬৪: আগামী ১৫ নভেম্বরের মধ্যে সাংবাদিকদের বেতন কাঠামো নবম ওয়েজবোর্ড ঘোষণা করা না হলে সারা দেশের সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

আজ সোমবার সকাল ১১টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতসংলগ্ন সি-ইন পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে এ আলটিমেটাম দেন সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল। একই সঙ্গে, দাবি মানা না হলে ১৬ নভেম্বর থেকে সারা দেশের সাংবাদিকরা রাজপথে নেমে পড়বেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন এ সাংবাদিক নেতা।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে বিএফইউজে সভাপতি আরো বলেন, “সাংবাদিকরা আন্দোলনের লক্ষ্য থেকে কখনও পিছপা হন না। তাই বেঁধে দেওয়া সময়ের মধ্যে নবম ওয়েজবোর্ড ঘোষণার জন্য তথ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ। মানববন্ধনে বিএফইউজে এর মহাসচিব ওমর ফারুক, সহসভাপতি শহীদুল আলম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদসহ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ১০টি শাখা ইউনিটির সভাপতি সাধারণ সম্পাদকরা বক্তব্য দেন।

প্রসঙ্গত, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কার্যনির্বাহী কমিটির দুই দিনব্যাপী সভা এবার কক্সবাজারে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সারা দেশের ১১টি সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ কক্মবাজারে অবস্থানকালে এ কর্মসূচি পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *