ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনায় গ্রেপ্তার আরো ৯
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনায় গ্রেপ্তার আরো ৯

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনায় গ্রেপ্তার আরো ৯

বিডি নিউজ ৬৪: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের সহিংস ঘটনায় আরো ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এনিয়ে গ্রেপ্তার হয়েছে ৫৩ জন বলে ওসি আবু জাফর জানান।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট করার জের ধরে গত রবিবার উপজেলা সদরে আহলে সুন্নত জামায়াত ও হেফাজত ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশের সময় একদল লোক হিন্দু সম্প্রদায়ের মন্দির, বাড়ি-ঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় হামলাকারীরা ব্যাপক লুটপাটও করে। হামলায় সংখ্যালঘু সম্প্রদায়ের বেশ কয়েক জন আহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *