স্যামুয়েলস বিপিএলে কুমিল্লার হয়ে খেলতে এখন ঢাকায়
স্যামুয়েলস বিপিএলে কুমিল্লার হয়ে খেলতে এখন ঢাকায়

স্যামুয়েলস বিপিএলে কুমিল্লার হয়ে খেলতে এখন ঢাকায়

বিডি নিউজ ৬৪: চলমান বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটে বর্তমান চ্যাম্পিয়ন মাশরাফি বিন মুর্তজার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে ঢাকায় এসেছেন ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলস। গত আসরেও কুমিল্লার হয়ে খেলেছিলেন তিনি।

তবে এবারের আসরে খেলার কথা ছিলো না স্যামুয়েলসের। কারণ জাতীয় দলের হয়ে জিম্বাবুয়ের মাটিতে ত্রিদেশীয় খেলার কথা ছিলো তার। কিন্তু পাকিস্তানের বিপক্ষে সফর শেষে স্যামুয়েলসের পারফরমেন্সে অসন্তুস্ট থাকায় ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড থেকে তাকে বাদ দিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ নির্বাচকরা। ফলে বিপিএল খেলতে ঢাকায় চলে আসলেন স্যামুয়েলস।

বিপিএলে এখন পর্যন্ত ১৫টি ম্যাচ খেলেছেন স্যামুয়েলস। ৪টি হাফ-সেঞ্চুরিতে ৩৪ দশমিক ৯০ পড়ে ৩৮৪ রান করেছেন তিনি। কুমিল্লার হয়ে ৪ ম্যাচে তার রান ১৪২। আর দুরন্ত রাজশাহীর হয়ে ১১ ম্যাচে করেছেন ২৪২ রান।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াড :

দেশি ক্রিকেটার: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মোহাম্মদ আল-আমিন, মোহাম্মদ শরীফ, নাবিল সামাদ, জসীমউদ্দিন, সৈকত আলী, নাজমুল হোসেন শান্ত, নাহিদুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও রাসেল আল মামুন।

বিদেশি ক্রিকেটার: ইমাদ ওয়াসিম, অসার জাইদি, রশিদ খান, সোহেল তানভির, খালিদ লতিফ, শাহজিব হাসান, নুয়ান কুলাসেকারা, থিসারা পেরেরা, রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার ও মারলন স্যামুয়েলস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *