বিডি নিউজ ৬৪: হবিগঞ্জের চুনারুঘাটে বিষপান করে এক দম্পতি আত্মহত্যা করেছেন। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তারা হলেন-অমৃত মুন্ডা (৩৫) ও তার স্ত্রী জবা মুন্ডা (৩০)। স্থানীয়রা জানান, শুক্রবার সকালে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী জবা মুন্ডা বিষপান করেন। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্ত্রী জবা মুন্ডার বিষপানের খবর পেয়ে স্বামী অমৃত মুন্ডাও বিষপান করেন। তাকে বাগানের ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অমৃত মুন্ডার ভাই স্বপন মুন্ডা বলেছেন, কী কারণে তারা বিষপান করেছেন পরিবারের কেউ তা জানে না। এমনকি পরিবারের মধ্যে কোনো ঝামেলাও ছিল না।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া এখনই কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল