বিডি নিউজ ৬৪: গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর (৪৯) মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ঢাকা-ময়মনসিংহ রেলপথ পার হওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হন তিনি।
জয়দেবপুর রেলওয়ে জংশনের রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই মো. দাদন মিয়া জানান, সকাল ৮টার দিকে ধীরাশ্রম দক্ষিণের আউটার সিগন্যাল এলাকায় রেলপথ পার হওয়ার সময় ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন ওই নারী। ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে সকাল ৯টার দিকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল