বিডি নিউজ ৬৪: নিউ ইয়র্কে ইউ এস কংগ্রেসম্যান চার্লস রেঙ্গেলের সম্মানে স্পেশাল পাওয়ার ব্রেকফাস্ট উৎসবে আসন্ন মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট পদে হিলারী ক্লিনটনকে জয়যুক্ত করার আহ্বান জানান হয়েছে। ‘পাওয়ার ব্রেকফাস্ট অ্যান্ড সেলিব্রেট ট্রিবিউট টু দ্য অনারেবল কংগ্রেসম্যান চার্লস রেঙ্গেল’ শিরোণামে এ ব্যতিক্রমী উৎসবটি অনুষ্ঠিত হয় গত বৃহস্পতিবার সকালে ম্যানহাটানের দ্য আলহামব্রা বল রুমে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউএস সিনেটর চার্লস সুমার, ইউএস কংগ্রেসম্যান হেকিম জ্যাফরিস, কংগ্রেসম্যান ইভেটি ক্লার্ক, কংগ্রেসম্যান গ্রেগোরী মেকস এবং কংগ্রেসম্যান ডোনাল্ড পেইন। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটির সাবেক মেয়র ডেভিড এন ডিনকিনস, সাবেক সেক্রেটারী অব স্টেট কন্ডোলিসা রাইস প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশিষ্ট জনকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে নির্বাচিত প্রতিনিধি, কর্মকর্তা, ব্যবসায়ী, পেশাজীবীসহ বিভিন্ন কমিউনিটির নের্তৃবৃন্দ ও বিপুল সংখ্যক আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের ফাস্ট ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কংগ্রেসম্যান চার্লস রেঙ্গেল তার সম্মানে এ সুন্দর আয়োজনের জন্য আয়োজককের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানান। এসময় তিনি তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে হিলারী ক্লিনটনই সেরা। গ্রেট আমেরিকার জন্য হিলারির বিকল্প নেই। সকলের সমান অধিকার নিশ্চিত তথা যুক্তরাষ্ট্রের সংবিধান সমুন্নত রাখতে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকলকে প্রেসিডেন্ট নির্বাচনে হিলারী ক্লিনটনকে বিজয়ী করার জন্য আহ্বান জানান।
স্পেশাল ব্রেকফাস্ট নিউ ইয়র্কে হিলারির সমর্থনে
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল