ধর্ষক সাইফুলের ফাঁসির দাবিতে প্রতিবাদ অব্যাহত
ধর্ষক সাইফুলের ফাঁসির দাবিতে প্রতিবাদ অব্যাহত

ধর্ষক সাইফুলের ফাঁসির দাবিতে প্রতিবাদ অব্যাহত

বিডি নিউজ ৬৪: দিনাজপুরের পার্বতীপুরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী সাইফুল ইসলাম ওরফে কালা সাইফুলের ফাঁসি এবং ভন্ড কবিরাজ আফজাল হোসেন বাদিয়াকে গ্রেফতারের দাবিতে আজ বৃহস্পতিবার বেলা ২.৩০ মিনিটে পার্বতীপুর শহরের শহীদ মিনার সড়কে এক বিরাট মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

ফ্রেন্ডস কর্নার পার্বতীপুর নামে একটি সামাজিক সংগঠন এ কর্মসূচীর আয়োজন করে। মানববন্ধনে শহর ও গ্রামের ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। বক্তব্য রাখেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পক্ষে জমিরহাট হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম। পার্বতীপুর উপজেলা পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি নীলকান্ত মহন্ত ও পার্বতীপুর পৌরসভার পক্ষ থেকে কাউন্সিলর কৈলাস প্রসাদ কর্মসূচীর প্রতি একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ৭দিন আগে শিশু ধর্ষণকারীকে পুলিশ রিমান্ডে নিয়েছে কিন্তু ৭দিনেও তার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করতে পারেনি। বক্তারা ধর্ষক সাইফুলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে ও তার সহযোগী ভন্ড কবিরাজ আফজাল হোসেন বাদিয়াকে দ্রুত গ্রেফতারের দাবি করেন।

এর আগে বৃহস্পতিবার সকাল থেকে ফ্রেন্ডস কর্নার শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী সাইফুল ইসলামের দ্রুত আদালতে বিচার করে ফাঁসি নিশ্চিতের দাবি জানিয়ে গণস্বাক্ষর সংগ্রহ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *