ঝালকাঠিতে গৃহবধূকে কুপিয়ে হত্যা
ঝালকাঠিতে গৃহবধূকে কুপিয়ে হত্যা

ঝালকাঠিতে গৃহবধূকে কুপিয়ে হত্যা

বিডি নিউজ ৬৪: ঝালকাঠির রাজাপুরে তুচ্ছ ঘটনার জের ধরে দুলু বেগম (৫০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কানুদাসকাঠী এলাকায় এ ঘটনা ঘটে। হত্যার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে প্রতিবেশী সাফিয়া বেগম ও তার মেয়ে লাকি বেগমকে আটক করেছে পুলিশ। নিহত দুলু বেগম ওই এলাকার রহিম হাওলাদারের স্ত্রী।

পুলিশ জানায়, বুধবার দুপুরে দুলু বেগমের বাড়ির পাশের নালা থেকে প্রতিবেশী সাফিয়া বেগম ও তার মেয়ে লাকি বেগম কাদা আনতে যান। এসময় দুলু বেগম তাদের নিষেধ করলে এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিবেশী সাফিয়া বেগম, তার মেয়ে লাকি ও মেয়ে জামাই জামাল হোসেন ঘর থেকে ধারালো দা এনে দুলু বেগমকে কুপিয়ে আহত করে। স্থানীয় ও রাজাপুর থানা পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্র ও পরে বরিশাল শেরে বাংলা হাসপাতালে পাঠানো হলে বুধবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাজাপুর থানার উপ-পরিদর্শক চান মিয়া বলেন, ঘটনাস্থল থেকে সাফিয়া বেগম ও পরবর্তীতে তার মেয়ে লাকিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *