পুরুষদের পোশাক সম্পর্কে সোনম কাপুরের পরামর্শ
পুরুষদের পোশাক সম্পর্কে সোনম কাপুরের পরামর্শ

পুরুষদের পোশাক সম্পর্কে সোনম কাপুরের পরামর্শ

বিডি নিউজ ৬৪: পুরুষরা কীভাবে পোশক পরলে তাদেরকে দেখতে আরো বেশি সুন্দর লাগবে সে ব্যাপারে পরামর্শ দিচ্ছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর।
#কীভাবে স্টাইল বজায় রাখতে হবে তা শেখার সবচেয়ে সহজ উপায় হলো অনলাইনে বিষয়টি নিয়ে পড়া। ইন্টারনেটে বেশ কয়েকটি আকর্ষণীয় অনলাইন ফ্যাশন সাইট আছে। এসব সাইটে কী পরতে হবে আর পরতে হবে না বা আপনার লাল প্যান্টটির সঙ্গে আপনি কী পরতে পারবেন অথবা ডেনিম জ্যাকেটটির সঙ্গে কী পরা যাবে সে সম্পর্কিত দিক নির্দেশনা রয়েছে।
#পুরুষদেরকে সবচেয়ে আবেদনময়ী লাগবে সুন্দর প্যান্টের সঙ্গে ওপরের অংশে একটি ঢোলা ব্লেজার পরলে। আর সঙ্গে একটি বোতাম লাগানো শার্ট ও গুটানো স্লিভ পরতে হবে।
#আপনি যদি কোনো সাহসী প্রবণতার পোশাক পরতে চান, যেমন লেদার, তাহলে মসীবর্ণের মসৃণ স্লিম জ্যাকেট পরুন।
#আর দৈহিক কাঠামো সঙ্গে মানানসই পোশাক পরুন। আর শুধু পুরষদের বেলায় নয় বরং নারীদের বেলায়ও একই কথা প্রযোজ্য। আপনার কোমর যদি মোটা হয় তাহলে স্লিম পোশাক না পরে বরং প্রশস্ত পা ওয়ালা প্যান্ট পরুন।
#মিহিভাবে সেলাই করা একটি স্যুট কিনুন। আমার প্রিয় স্যুট ব্র্যান্ডটি হলো টম ফোর্ড বা হল্ট রেনফ্রিউ। ব্র্যান্ডটি কাস্টম স্যুট তৈরি করে।
#ঘড়ি পুরুষদের সৌন্দর্য্য বাড়ায়। সুতরাং নিজের জন্য সেরা ঘড়িটিই বাছাই করুন। আমি কার্ল লেগারফেল্ড কালেকশনের ঘড়ি ভালোবাসি। এই ব্র্যান্ডের ঘড়িগুলো বেশ সাহসী এবং সঠিক সময় দেয়।
#পোশাক পরে নিজেকে দেখতে সুন্দর করে উপস্থাপন করা একটি চ্যালেঞ্জ বটে। আর এ কারণেই পোশাক বাছাই করার সময় ভালো পণ্য এবং নামিদামী ব্র্যান্ড পছন্দ করতে হয়।
#পোশাক পরতে গিয়ে বেশি জটিলতা করবেন না। শুধু নারীরাই নয় বরং পুরুষরাও পোশাক নিয়ে জটিলতা করেন। পোশাক-আশাকে সবসময় সারল্য ধরে রাখার টেষ্টা করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *