বিডি নিউজ ৬৪: জার্মান ফুটবল এসোসিয়েশনের (ডিএফবি) সঙ্গে সোমবার চুক্তির মেয়াদ বাড়িয়েছেন জাতীয় দলের কোচ জোয়াকিম লো। এর ফলে দলটির পরবর্তী দুটি শীর্ষ টুর্নামেন্টের দেখভাল করবেন তিনি।
২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপ শিরোপা জয়ে জার্মান দলের প্রধান কোচ জোয়াকিম লো পরবর্তী চার বছরের জন্য ডিএফবি”র সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন। এ সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে রাশিয়া বিশ্বকাপ এবং ইউরোপীয় চ্যাম্পিয়নশীপ। ২০১৮ সালে রাশিয়ার অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবল এবং ২০২০ সালে অনুষ্ঠিত হবে ইউরোপীয় চ্যাম্পিয়নশীপ।
২০০৬ সালে জার্মান জাতীয় দলের দায়িত্ব নেয়া ৫৬ বছর বয়সী লোর বেতনও বাড়িয়ে দেয়া হয়েছে নতুন চুক্তিতে। স্থানীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী নতুন চুক্তি মোতাবেক তিনি প্রতি বছর বেতন হিসেবে পাবেন ৪০ লাখ ইউরো।
ডিএফবি প্রেসিডেন্ট রেইনহার্ড গ্রিনডেল বলেন,” আমি সব সময় বলে আসছি লো”র চেয়ে ভাল কোন কোচ পাব বলে মনে করিনা। তিনি তার দারুন অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে দলটিকে প্রেরনা জুগিয়ে আত্মবিশ্বাসী করে তুলেন। যার ফসল হিসেবে আমরা বিশ্বকাপ শিরোপা জয় করেছি। আশা করি ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপেও তিনি একই পন্থায় দলকে অনুপ্রানীত করতে সক্ষম হবেন। দারুন সফলতা পাওয়া এই কোচের সঙ্গে আরো বেশী সময় চলার সুযোগ পেয়ে আমরা খুশি হয়েছি।”
লো বলেন,”দারুণ আত্মবিশ্বাসের সঙ্গে আমাদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠেছে সেটি ব্রাজিল বিশ্বকাপের মত রাশিয়া বিশ্বকাপেও কাজে লাগাতে চাই। গ্রুপ সেরা হিসেবে আপাতত আমরা রাশিয়া বিশ্বকাপের চুড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে চাই।”
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল