আমিরের বিস্ময়করের ক্যাচে ক্রিকেট বিশ্ব স্তব্ধ (ভিডিও)
আমিরের বিস্ময়করের ক্যাচে ক্রিকেট বিশ্ব স্তব্ধ (ভিডিও)

আমিরের বিস্ময়করের ক্যাচে ক্রিকেট বিশ্ব স্তব্ধ (ভিডিও)

বিডি নিউজ ৬৪: আমিরের বিস্ময়করের ক্যাচে বিশ্বের ক্রিকেটপ্রেমীদের চোখ যেন ছানাবড়া হয়ে গেছে।  গতকাল সোমবার শারজাহ টেস্টের দ্বিতীয় দিন লাঞ্চের আগের ঘটনা। জুলফিকার বাবরের বলে কভার অঞ্চলে শট করেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো। আমির পেছন থেকে দৌড়ে দুর্দান্ত এক ডাইভ দিয়ে বলটি লুফে নেন। বিস্ময় ও মুগ্ধতা ছড়িয়ে পড়ে গোটা মাঠে। সতীর্থ ও দর্শকদের মতো বিস্ময়ের ঘোর কাটছিল না যেন আমিরেরও।  মুহূর্তে স্ন্যাপশট আর ভিডিওতে এই ক্যাচ দৃশ্য ভাইরাল হয়ে যায়।

বিস্ময়কর ক্যাচ নেয়ার দিন অনাকাঙ্ক্ষিত এক বিশ্বরেকর্ড গড়লেন আমির। ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার জিওফ ফুলারকে পেছনে ফেলে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলে প্রথম ক্যাচ নেয়ার রেকর্ড দখলে নেন এই পাকিস্তানি পেসার। ফুলার ১৮তম ম্যাচে প্রথম ক্যাচ নিয়ে এতদিন বিশ্বরেকর্ড দখলে রেখেছিলেন। সোমবার ২০তম ম্যাচে ক্যাচ নিয়ে তাকে ছাড়িয়ে অনাকাঙ্ক্ষিত এক বিশ্বরেকর্ড গড়লেন আমির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *