বাগাতিপাড়ায় জাতীয় যুব দিবস পালিত
বাগাতিপাড়ায় জাতীয় যুব দিবস পালিত

বাগাতিপাড়ায় জাতীয় যুব দিবস পালিত

বিডি নিউজ ৬৪: ‘আত্মকর্মী যুব শক্তি, টেকসই উন্নয়নের মূল ভিত্তি’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে একটি শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদফতরের যৌথ আয়োজনে শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহমদের সভাপতিত্বে জিমনেসিয়ামে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক সেকেন্দার রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোমরেজ আলী, বাগাতিপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মঞ্জুরুল আলম মাসুম, আত্মকর্মী নিজাম উদ্দিন, সহকারী যুব অফিসার গোলাম মোস্তফা কামাল, কামরুল ইসলাম প্রমুখ। পরে ১৮ জন বেকার যুবকের মাঝে ৯ লাখ ২০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *