হলমার্কের চেয়ারম্যান জেসমিনকে গ্রেপ্তার
হলমার্কের চেয়ারম্যান জেসমিনকে গ্রেপ্তার

হলমার্কের চেয়ারম্যান জেসমিনকে গ্রেপ্তার

বিডি নিউজ ৬৪: হলমার্কের চেয়ারম্যান জেসমিন ইসলামকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন। সোনালী ব্যাংকের প্রায় ৮৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানসহ ১২ কর্মকর্তার বিরুদ্ধে মামলার পরই তাকে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার রাজধানীর মতিঝিল থানায় দুদকের উপ-সহকারী পরিচালক জয়নাল আবেদীন বাদী হয়ে এ মামলা করেন।

এই মামলায় বিকাল ৩টার দিকে হলমার্কের চেয়ারম্যান জেসমিন ইসলামকে রাজধানীর বংশাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। দুদক পরিচালক মীর মোহাম্মদ জয়নুল আবেদিনের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেপ্তার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *