৭ নভেম্বর নিয়ে বক্তব্য হা‌নি‌ফের নিজস্ব : রিজভী
৭ নভেম্বর নিয়ে বক্তব্য হা‌নি‌ফের নিজস্ব : রিজভী

৭ নভেম্বর নিয়ে বক্তব্য হা‌নি‌ফের নিজস্ব : রিজভী

বিডি নিউজ ৬৪: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহ‌তি দিবস পালন কর‌তে দেওয়া হ‌বে না। এটা হা‌নি‌ফের নিজস্ব বক্তব্য। এটা সরকা‌রের বক্তব্য নয় ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন বিএন‌পির সি‌নিয়র যুগ্ম মহাস‌চিব রুহুল ক‌বির রিজভী। সেই সাথে ব্রাহ্মণবাড়িয়াতে হিন্দু সম্প্রদায়ের লোকদের ওপর হামলার ঘটনায় দোষীদের শাস্তি দাবি করেন তিনি। আজ মঙ্গলবার দুপু‌রে রাজধানীর নয়াপল্ট‌নে বিএন‌পির কেন্দ্রীয় কার্যাল‌য়ে এক সংবাদ স‌ম্মেল‌নে তি‌নি এসব কথা ব‌লেন।‌ রিজভী ব‌লেন, ৭ ন‌ভেম্বর স্বাধীনতা সুরক্ষা ও আওয়ামী লী‌গের পুনর্জন্ম হ‌য়ে‌ছে। এ দিন আওয়ামী লী‌গের একদলীয় শাসনতন্ত্র থে‌কে বহুদলীয় শাসন ব্যবস্থা শুরু হ‌য়ে‌ছিল। এ রকম একটা দিন নি‌য়ে আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হা‌নি‌ফের বক্তব্য অনাকা‌ঙ্ক্ষিত।‌

তি‌নি ব‌লেন, হা‌নিফ সা‌হে‌বের বক্তব্য এ রকমই। তি‌নি সব সম‌য় ব‌লে প্র‌তিহত কর‌ব, মে‌রে ফেল‌ব। কর‌তে দিব না। আর আমরা ব‌লি অবৈধ কোনো কাজ সরকার প্র‌তিহত কর‌বে। ৭ ন‌ভেম্বর নি‌য়ে হা‌নি‌ফকে আয়নায় দি‌কে তা‌কি‌য়ে কথা বলা উ‌চিত। যেখা‌নে আওয়ামী লীগ ও জাস‌দের বি‌রো‌ধে কু‌ষ্টিয়া‌তে সাতজন নিহত হ‌য়ে‌ছেন। সেখা‌নে তি‌নি এ বক্তব্য দেন কি ক‌রে।‌

বিএন‌পির এই নেতা ব‌লেন, ৭ ন‌ভেম্বর সমা‌বেশ হ‌বে। আমরা প্রত্যাশা কর‌ছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনী সমা‌বে‌শের অনুম‌তি দেবে। সমা‌বে‌শে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত থাক‌বেন বিএন‌পি চেয়ারপারসন বেগম খা‌লেদা জিয়া। এই সমা‌বে‌শে মানু‌ষের ঢল নাম‌বে। ‌রিজভী‌ ব‌লেন, ব্রাহ্মণবা‌ড়িয়ায় না‌সিরনগ‌রে ফেসবু‌কের মাধ্য‌মে প‌বিত্র কাবাশ‌রিফ‌কে অপমাননা ক‌রে যে পোস্ট দেওয়া হ‌য়ে‌ছে তার নিন্দা জানাই। প্রকৃত দোষী‌দের বিচা‌রের আওতায় আনার দা‌বি জানা‌চ্ছি।

সংবাদ স‌ম্মেল‌নে আ‌রো উপ‌স্থিত ছি‌লেন বিএন‌পি যুগ্ম মহাস‌চিব খায়রুল ক‌বির খোকন, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ‌ বি এম মোশাররফ হো‌সেন, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মু‌নির হো‌সেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *