বিডি নিউজ ৬৪: ইমরুল কায়েস বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এমন একজন সদস্য যাকে প্রতিমূহুর্তে দলে অবস্থান ধরে রাখতে লড়াই করতে হয়। বারবার পারফরমেন্স দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে তাকে দলে প্রবেশ করতে হয়। এবার ইংল্যান্ড সিরিজে দারুণ পারফর্মেন্স করার ফলস্বরুপ সুখবরটা পেলেন ইমরুল।
টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম জয়ের পর এবার কাউন্টি ক্রিকেটে নাম উঠতে যাচ্ছে ইমরুলের। সাকিব, তামিম ও ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানের পর ৪র্থ বাংলাদেশি হিসেবে ইংলিশ কাউন্টিতে খেলার ডাক পেয়েছেন তিনি।
এর আগে এক সাক্ষাতকারে ইমরুল বলেছিলেন, তার বাবার খুব শখ ছিল ছেলে ইংলিশ কাউন্টিতে খেলবে। বাবার সেই আশা পূরণের বার্তা ইমরুলকে দিয়েছেন খোদ সাকিব আল হাসান। খবরটি নাকি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকেও অবগত করেছেন সাকিব। তবে দলের নাম জানা যায়নি। আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে তারপর সব প্রকাশ করা হবে।
ইংলিশদের বিপক্ষে ৬ টেস্টের ১২ ইনিংসে ২৯.৮ গড়ে ইমরুলের রান ৩৪৯। হাফসেঞ্চুরি ২টি। আর ওয়ানডেতে ১১ ম্যাচে ৩৮.১৮ গড়ে ৪২০ রানা। তিনটি হাফসেঞ্চুরি এবং একটি সেঞ্চুরিসহ ইংলিশদের বিপক্ষে ইমরুলের সর্বোচ্চ স্কোর ১১২। ওয়ানডেতে ৬২ ম্যাচে ১৭৫৪ রানের মালিক ইমরুলের ২টি শতক এবং ১২টি অর্ধশতক আছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল