সিরিজ সেরা হয়ে বিশ্ব তারকাদের পাশে মেহেদী
সিরিজ সেরা হয়ে বিশ্ব তারকাদের পাশে মেহেদী

সিরিজ সেরা হয়ে বিশ্ব তারকাদের পাশে মেহেদী

বিডি নিউজ ৬৪: ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৯ উইকেট নিয়েছেন বাংলাদেশের টিনএজার স্পিনার মেহেদি হাসান মিরাজ। ফলে সিরিজ সেরার পুরস্কার উঠে তারই হাতে। এর ফলে বিশ্বের নবম খেলোয়াগ হিসেবে অভিষেক টেস্ট সিরিজে সেরার পুরস্কার পেলেন মেহেদী।

মেহেদীর আগে ডেব্যু টেস্ট সিরিজের সেরা খেলোয়াড় হয়েছিলেন-ভারতের সৌরভ গাঙ্গুলী, রোহিত শর্মা, রবীচন্দ্রন অশ্বিন, নিউজিল্যান্ডের জেমস প্যাটিনসন, দক্ষিণ আফ্রিকার ভারনন ফিলান্ডার, জক রুডলফ, শ্রীলংকার অজান্থা মেন্ডিস ও অস্ট্রেলিয়ার স্টুয়ার্ট ক্লার্ক।

১৯ বছর বয়সী এই অফস্পিনারের ঘূর্ণিতেই দিশেহারা হয়ে যায় ইংল্যান্ড। যথারীতি তাকে নিয়ে সাড়া পড়ে গেছে ক্রিকেটবিশ্বে। মুস্তাফিজের পর মেহেদীই একমাত্র ক্রিকেটার যাকে নিয়ে বিশ্ব মিডিয়ায় এত মাতামাতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *