বিডি নিউজ ৬৪: রাশিয়ার অস্ত্র বা যুদ্ধযান হয়ে গেছে বাউন্সি ক্যাসলের মতো! ভেতরে বাতাস ভরা প্রাসাদগুলো বিভিন্ন আয়োজনে চোখে পড়তে পারে অনেক সময়। এগুলোতে লাফালাফি করে শিশুরা।
রাসবাল নামের একটি কম্পানি বিক্রি করছে রাশিয়ান মিগ-৩১, টি-৮০ এবং এস-৩০০ মিসাইল সিস্টেম। এই মারাত্মক অস্ত্রগুলো গরম বাতাসে ভরা! এইগুলো হট এয়ার বেলুন বা বাউন্সি ক্যাসেলের মতোই। বায়ুপূর্ণ অস্ত্র ও যুদ্ধযানগুলো কোনো বিমান থেকে একেবারে আসল বলেই মনে হয়। ইতিম্যধ্যে এগুলো রাশিয়ান মিলিটারিতে যোগ হয়েছে। শত্রুপক্ষকে ধোঁকা দিতেই এগুলো ব্যবহার করবে রাশিয়া।

রাসবালের পরিচালক মারয়িা ওপারিনা বলেন, যুদ্ধক্ষেত্রে ভদ্রলোকের চুক্তি বলতে কোনো কথা নেই। যুদ্ধক্ষেত্রে এই যানগুলো শত্রুদের চোখে বেশ ধুলো দিতে সক্ষম। রাশিয়ার মিনিস্ট্রি অব ডিফেন্সের কাছে এগুলো হস্তান্তর করা হবে।
এই যানগুলো বানানো হয়েছে কাপড় দিয়ে। রাবার ব্যবহার করা হয়নি। বিশেষ ধরনের কাপড় যা সত্যিকার যানগুলোর মতোই দাঁড়ি থাকে। নির্মাতাদের কারখানায় ৮০টি জন মানুষ এগুলো বানিয়ে যাচ্ছেন। তারা সেলাই মেশিন ব্যবহার করেই এগুলো দিব্যি বানিয়ে ফেলছেন।
তারা কেবল বায়ুপূর্ণ মিলিটারি পণ্যই বানাচ্ছে তা নয়, বাউন্সি ক্যাসলের মতো অন্যান্য মজার জিনিসও বানায়। এসব জিনিসের মধ্যে রয়েছে বায়ুপূর্ণ ক্রেমলিন, পেঙ্গুইন আর নানা ধরনের পুতুল।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল