বিডি নিউজ ৬৪: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কলাইয়ের ক্ষেত থেকে ভাদু (৪৭) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ভাদু হচ্ছেন শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের দোভাগী নামোজগন্নাথপুর গ্রামের মৃত কাস্তর আলীর ছেলে। আজ রবিবার বেলা ১টার দিকে ভাদুর লাশ উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। শিবগঞ্জ থানার ওসি মোঃ রমজান আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে ভাদুকে স্থানীয় ফিল্ডের হাট থেকে বাড়ির দিকে যেতে দেখা যায়। কিন্তু সে বাড়ি যায়নি। সে কৃষিকাজ করতো। এদিকে আজ সকালে পার্শ্ববর্তী একটি কলাইয়ের ক্ষেতে তার লাশ দেখতে পেয়ে শিবগঞ্জ থানায় খবর দেয়া হলে পুলিশ দুপুরে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল