বিডি নিউজ ৬৪: ময়মনসিংহে আইরিন (৩০) নামে এক নারীকে মাদকসহ আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১৪) সদস্যরা। আজ রবিবার সকালে ময়মনসিংহ র্যাব-১৪ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, শনিবার রাতে নগরীর রেল স্টেশন রোডে বাংলাদেশ ফুটওয়্যারের ফুটগার্ড সুজ নামে দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪৮ গ্রাম হেরোইন, নগদ তিন হাজার টাকা এবং ২শ ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার শামীম আরার নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল