৩০ অক্টোবর থেকে ধর্মঘটের ডাক দিয়েছে সিএনজি স্টেশন মালিক সমিতি
৩০ অক্টোবর থেকে ধর্মঘটের ডাক দিয়েছে সিএনজি স্টেশন মালিক সমিতি

৩০ অক্টোবর থেকে ধর্মঘটের ডাক দিয়েছে সিএনজি স্টেশন মালিক সমিতি

বিডি নিউজ ৬৪: আগামী ৩০ অক্টোবর রবিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে সিএনজি স্টেশন মালিক সমিতি।

সিএনজি স্টেশন মালিক সমিতির সভাপতি মাসুদ খান গতকাল বুধবার অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, এই খাত টিকিয়ে রাখার জন্য আমরা গত কয়েক বছর ধরে সরকারের কাছে দাবি জানিয়ে আসছি; কিন্তু সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আগামী ৩০ অক্টোবর রবিবার সকাল ৬টা থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত সারাদেশের সিএনজি ফিলিং স্টেশন লাগাতার ধর্মঘট পালন করবে।

ইজারা মাশুল বাড়ানোর সিদ্ধান্ত বাতিলসহ ১২টি দাবিতে তারা এই ধর্মঘট পালন করবে। সিএনজি ফিলিং স্টেশন মালিকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে- কোম্পানিগুলোর গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার করতে হবে এবং জ্বালানি মন্ত্রণালয়ের করা সুপারিশগুলোর বাস্তবায়ন করতে হবে।

মাসুদ খান জানান, এর আগে সিএনজি ফিলিং স্টেশন মালিকদের ধর্মঘটের পর কয়েকদফা বৈঠক শেষে ২০১৩ সালের ১৭ ডিসেম্বর জ্বালানি মন্ত্রণালয়ের গঠিত কমিটি একটি প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনে সিএনজি ফিলিং স্টেশন মালিকদের দাবি বাস্তবায়নে বেশ কিছু সুপারিশ করা হয়; কিন্তু গত দুই বছরেও সেসব দাবি বাস্তবায়নে কোনো উদ্যোগ নেয়া হয়নি বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *