বিডি নিউজ ৬৪: ঢাকা মহানগরীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ।
এ সময় তাদের নিকট থেকে ২৫৫১ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৫০ গ্রাম ও ১১০ পুরিয়া হেরোইন, ১২ কেজি ৯৬০ গ্রাম ৫৫ পুরিয়া গাঁজা, ৭৪২ পিস ইনজেকশন ২০১ বোতল ফেন্সিডিল, ৪৮ ক্যান বিয়ার ও ১০৫ পিস চেতনা নাশক ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
মঙ্গলবার সকাল ছয়টা থেকে আজ বুধবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৩ জন গ্রেপ্তার
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল