বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 'র‍্যাগ ডে' উদযাপন
বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 'র‍্যাগ ডে' উদযাপন

বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘র‍্যাগ ডে’ উদযাপন

বিডি নিউজ ৬৪: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষা সমাপনী ‘র‍্যাগ ডে ২০১৬’ উদযাপিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘র‍্যাগ ডে ২০১৬’তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেছুর রহমান সরকার। এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক কে এম মাসুদুর রহমান এবং অগ্রণী ব্যাংকের এজিএম মুজিবুর রহমান।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ঢাকার ব্যান্ড আর্টসেল ও অ্যাশেজ। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় অতিথিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *