ট্রাম্পের দোষে ভুগছেন ইভাঙ্কা
ট্রাম্পের দোষে ভুগছেন ইভাঙ্কা

ট্রাম্পের দোষে ভুগছেন ইভাঙ্কা

বিডি নিউজ ৬৪: ডোনাল্ড ট্রাম্প মহিলাদের নিয়ে খারাপ কথা বলেছেন তাই আমেরিকায় বিপুল ক্ষতির মুখে পড়তে চলেছে ট্রাম্প কন্যা ইভাঙ্কার গয়না ও পোষাক বিপণি প্রতিষ্ঠান।

বেশ কয়েকদিন ধরে নিজের প্রচার সভায় মহিলাদের নিয়ে নানা বাজে কথা বলছিলেন ট্রাম্প। পরে বেশ কিছু পুরানো অডিও টেপ প্রকাশ পায়, যেখানেও ট্রাম্প একাধিক মহিলাদের নিয়ে অশ্লীল কথাবার্তা বলছিলেন। এসব কথা তাঁকে অস্বস্তিতে ফেলেছে এমনটা জানালেও শেষ পর্যন্ত ইভাঙ্কা বলেছিলেন, তাঁর বাবা এসব বলতে পারেন, বিশ্বাস করেন না তিনি।

এতেই চটেছেন ইভাঙ্কার সংস্থার ক্রেতারা। শুরু হয়েছে একটি হ্যাশট্যাগ #‌বয়কট ইভাঙ্কা ট্রাম্প। রিপাবলিকানদের প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই ব্যবসায় মন্দা চলছে ট্রাম্প পরিবারের।

একমাত্র ইভাঙ্কার সংস্থা গত আর্থিক বছরেও প্রায় ১০ কোটি মার্কিন ডলার লাভ করেছে। কিন্তু ট্রাম্পের দোষে শেষ পর্যন্ত ইভাঙ্কাকে বয়কট করার কী মানে!‌ এমন প্রশ্নে মার্কিন ক্রেতারা বলছেন, আসলে ইভাঙ্কাকে রক্ষা করার জন্যই এই বয়কট। শেষ পর্যন্ত বানিজ্যে ক্ষতির মুখে পড়ে যদি ট্রাম্পের সমর্থন ছেড়ে ইভাঙ্কা বেরিয়ে আসেন, তাহলেই তাঁর ভবিষ্যৎ ভাল হবে। একজন মহিলা হয়ে ট্রাম্পের পাশে থাকার মানে হয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *