আশাভঙ্গের ম্যাচে রেকর্ড বুকে সাব্বিরের ইনিংস
আশাভঙ্গের ম্যাচে রেকর্ড বুকে সাব্বিরের ইনিংস

আশাভঙ্গের ম্যাচে রেকর্ড বুকে সাব্বিরের ইনিংস

বিডি নিউজ ৬৪: ভাগ্য সবসময় সহায় থাকে না। তাই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৈরি হলো না ইতিহাস। অসম্বব লক্ষ্যের পেছনে তাড়া করে প্রায় পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু লক্ষ্যটা আরও কমে ‘প্রায়’-এর আফসোসটাই রয়ে গেল। ম্যাচ শেষে মাঠের মাঝেই তাই ভেঙে পড়লেন সাব্বির। ইংলিশ ক্রিকেটাররা এলেন তাকে স্বান্তনা দিতে। শুধু স্বান্তনাই নয়, দারুণ অপরাজিত এক ইনিংসের জন্য তার পিঠ চাপড়ে দিল প্রতিপক্ষ।

জীবনের প্রথম টেস্ট খেলতে নেমে ইতিহাস হয়ে রইলেন সাব্বির। দারুণ লড়াকু এক ইনিংসের জন্য। কিংবা ইংলিশ ক্রিকেটারদের ভালবাসা আদায় করে নেওয়ার জন্য। কিংবা রেকর্ড বুকে প্রবেশ করার জন্য। হ্যাঁ, সাব্বিরের অপরাজিত ৬৪ রানের ইনিংসটি স্থান পেয়েছে রেকর্ডবুকে। অভিষেক ম্যাচের চতুর্থ ইনিংসে সাব্বিরের ইনিংসটি এখন রেকর্ড বইয়ের চতুর্থস্থানে।

এই তালিকায় সবার উপরে আছেন পাকিস্তানের মোহাম্মদ ওয়াসিম। ১৯৯৬ সালে লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্ট খেলতে নেমে ঐ ম্যাচের চতুর্থ ইনিংসে অপরাজিত ১০৯ রানের ইনিংস খেলেন ওয়াসিম।

ওয়াসিমের পরই আছেন নিউজিল্যান্ডের টিম সাউদি ও শ্রীলংকার কুশাল পেরেরা। ২০০৮ সালে নেপিয়ারে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৭৭ রানের ইনিংস খেলেন সাউদি। আর ২০১৫ সালে কলম্বোতে ভারতের বিপক্ষে ৭০ রান করেন পেরেরা। তাই ওয়াসিম, সাউদি ও পেরেরার পরই নিজের নামকে তুলেছেন বাংলাদেশের সাব্বির।

এছাড়া এই টেস্টে আরও একটি রেকর্ডের জন্মও দিয়েছেন সাব্বির। চট্টগ্রামে নিজের অভিষেক টেস্টে দলের দ্বিতীয় ইনিংসে ও ম্যাচের চতুর্থ ইনিংসে হাফ-সেঞ্চুরি করেন তিনি। প্রথম বাংলাদেশি হিসেবে এমন কীর্তি গড়লেন সাব্বির।

অভিষেক টেস্টে এই রেকর্ডগুলো সাব্বিরের জন্য স্মরনীয় হয়ে থাকতো যদি, শ্বাসরুদ্ধকর চট্টগ্রাম টেস্ট জিততে পারতো বাংলাদেশ। মাত্র ২২ রানে টেস্টটি হারে টাইগাররা। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ৮২তম ওভারে দলের শেষ দুই ব্যাটসম্যানের আউট অন্যপ্রান্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন সাব্বির। স্ট্রাইকেই যাওয়ার সুযোগ পাননি তিনি। দুভার্গ্য সাব্বিরের, দুভার্গ্য বাংলাদেশের।

অভিষেক খেলোয়াড়ের টেস্টের চতুর্থ ইনিংসের স্কোর :

খেলোয়াড় রান প্রতিপক্ষ ভেন্যু তারিখ
মোহাম্মদ ওয়াসিম (পাকিস্তান) ১০৯* নিউজিল্যান্ড লাহোর ২১ নভেম্বর ১৯৯৬
টিম সাউদি (নিউজিল্যান্ড) ৭৭* ইংল্যান্ড নেপিয়ার ২২ মার্চ ২০০৮
কুশাল পেরেরা (শ্রীলংকা) ৭০ ভারত কলম্বো ২৮ আগস্ট ২০১৫
সাব্বির রহমান (বাংলাদেশ) ৬৪* ইংল্যান্ড চট্টগ্রাম ২০ অক্টোবর ২০১৬
স্যাম কার্টার (অস্ট্রেলিয়া) ৬১ ইংল্যান্ড সিডনি ১৩ ডিসেম্বর ১৯০৭

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *