ট্রাকচাপায় পথচারী নিহত, আহত ৩
ট্রাকচাপায় পথচারী নিহত, আহত ৩

ট্রাকচাপায় পথচারী নিহত, আহত ৩

বিডি নিউজ ৬৪: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আছিমতলা এলাকায় দ্রুতগামী ট্রাকের চাপায় এক পথচারী নিহত হয়েছে। আহত হয়েছে শিশুসহ তিনজন। আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মোতালিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ট্রাকটি আটক করা হয়েছে। চালক পলাতক।

নিহত পথচারীর নাম শাবজান বেওয়া। বাড়ি মির্জাপুরের কাটরা গ্রামে। ছেলেকে বাসে তুলে দিতে তিনি লৌহজং ফিলিং স্টেশনে গিয়েছিলেন। এ সময় ট্রাকটি তাঁকে চাপা দেয়। আহত ব্যক্তিদের নাম জানা যায়নি। তাদের বাড়ি কাটরা গ্রামে। তারা কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলছেন, দ্রুতগামী মাছবোঝাই ট্রাকটি পথচারীদের চাপা দিয়ে ফিলিং স্টেশনের একটি পিলারে ধাক্কা খায়। শাবজানের লাশ স্বজনেরা গ্রামে নিয়ে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *