বিডি নিউজ ৬৪: নুডলস সহজে রান্না করতে অনেকেই পারেন। কিন্তু তাকে একটু ভিন্ন স্বাদ করতে পারা অনেকের কাছেই কঠিন বিষয়। কিন্তু আপনি একটু চেষ্টা করলেই এ কঠিন কাজটি সহজ করতে পারবেন। এক্ষেত্রে একটি সহজ রেসিপি দেওয়া হলো এ লেখায়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ম্যানস ওয়ার্ল্ড ইন্ডিয়া।
উপাদান-
এক প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস
১০০ গ্রাম কিমা মাংস
১৫০ গ্রাম টমেটো চূর্ণ
একটি ডিম
৩ গ্রাম লবণ
৩ গ্রাম গোলমরিচ
২ গ্রাম মরিচ কুচি
১৫ গ্রাম পনির
১০ গ্রাম ওনিয়ন
৫ গ্রাম রসুন
যেভাবে বানাবেন
মাংসের কিমাগুলো রান্না করে নিন এবং তাতে পেঁয়াজ, রসুন, টমেটো ও পনির বাদে অন্যান্য উপকরণ দিয়ে ঘন করে নিন।
নুডলস আলাদা পাত্রে সেদ্ধ করুন। এরপর তার পানি ঝরিয়ে প্লেটে রাখুন।
নুডলসের ওপর আপনার রান্না করা মাংসের কিমাগুলো সুন্দর করে রাখুন।
একটি ডিম ভাজা করে তার ওপর রাখুন।
পনির কুচি করে তার ওপর ছড়িয়ে দিন।
সহজ রেসিপি : ভিন্ন স্বাদের নুডলস
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল