নিজের ফ্যাশন ব্র্যান্ড খুললেন শহিদ
নিজের ফ্যাশন ব্র্যান্ড খুললেন শহিদ

নিজের ফ্যাশন ব্র্যান্ড খুললেন শহিদ

বিডি নিউজ ৬৪: সালমান খান, হৃতিক রোশন, জন আব্রাহামের পর এবার নিজের ফ্যাশন ব্র্যান্ড খুললেন শহিদ কাপুর। ব্র্যান্ডের নাম তিনি রেখেছেন স্কাল্ট। শহিদের এই ব্র্যান্ডে থাকছে মূলত মেনসওয়্যার। শহিদ জানিয়েছেন, তিনি যখন ইন্ডাস্ট্রিতে আসেননি তখন শিয়ামক দাভরের গ্রুপে নাচ করতেন তিনি। মফঃস্বলের ছেলে ছিলেন। ফলে ফ্যাশন তেমন জানতেন না। ইন্ডাস্ট্রিতে আসার পর ফ্যাশনে তাঁর হাতেখড়ি হয়। স্কাল্টে সেসব ধরা আছে। মূলত ফাংশনাল স্ট্রিট-স্টাইল পাওয়া যাবে স্কাল্টে। গত একবছর ধরে তিনি এই লেবেল নিয়ে ভাবনাচিন্তা করছেন। কাট অফ টি শার্ট থেকে ফ্যাব্রিক, সবই থাকতে তাঁর ব্র্যান্ডে।

শহিদ কাপুরের আগে বলিউডের অনেকেই নিজস্ব ক্লোথিং ব্র্যান্ড খুলেছেন। তাঁদের মধ্যে আছেন হৃতিক রোশন (HRx), বিরাট কোহলি (Wrogn), বীর দাস (Weirdass), জন আব্রাহাম (Wrangler), সলমান খান (Being Human), সচিন তেন্ডুলকর (True Blue)। এবার এঁদের সঙ্গে জুড়লেন শাহিদ কাপুর (Skult)।

সম্প্রতি বাবা হয়েছেন শহিদ। মেয়ে মিশার সঙ্গে এখন সময় কাটাচ্ছেন তিনি। তবে খুব শিগগিরই তিনি পদ্মাবতীর শুটিং শুরুর করবেন। ছবিরে মেবারের রানা রতন সিংয়ের ভূমিকায় দেখা যাবে শাহিদকে। তাঁর বিপরীতে অভিনয় করবেন দীপুকা পাড়ুকোন। ছবিতে তিনি রানি পদ্মাবতী। ছবিতে নেগেটিভ চরিত্র, আলাউদ্দিন খিলজির ভূমিকায় অভিনয় করছেন রণবীর সিং। পদ্মাবতী পরিচালনা করছেন সঞ্জয় লীলা বনশালি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *