২৭ রান তুলতেই শেষ বাংলাদেশ!
২৭ রান তুলতেই শেষ বাংলাদেশ!

২৭ রান তুলতেই শেষ বাংলাদেশ!

বিডি নিউজ ৬৪: তৃতীয় দিনের সকালে বাংলাদেশের ব্যাটসম্যানরা কেবল উইকেটে যাওয়া আসার মিছিলই করলেন। তাতে লিড নেওয়ার হাতছানিটা দুরে হারালো। ইংল্যান্ডের চেয়ে প্রথম ইনিংসে ৪৫ রানে পিছিয়ে থেকেই শেষ করলো তাদের প্রথম ইনিংস। ২৪৮ রানেই স্বাগতিকদের গুটিয়ে দিয়েছেন ইংলিশ বোলাররা। চট্টগ্রামে এই সকালে মাত্র ২৭ রানেই শেষ ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ।

আসলে ২৭ রানে পড়েছে বাংলাদেশের শেষ ৬ উইকেট। কারণ, অধিনায়ক মুশফিকুর রহিম দলের ২২১ রানের সময় বিদায় নেন আগের শেষ বিকেলে। ৫ উইকেটে ২২১ রান নিয়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিন শুরু করে ঘণ্টা পেরুতেই শেষ বাংলাদেশের ইনিংস। সাকিব আল হাসান (৩১) থেকে সীমিত ওভারের সেনসেশন সাব্বির রহমান (১৯) কিংবা নতুন চমক মেহেদী হাসান মিরাজ (১), কেউই কিছু করতে পারলেন না। বড় আনাড়ির মতো শেষ হলো স্বাগতিকদের ইনিংসটা।

২৯৩ রানে ইংল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে দেওয়ার পর বাংলাদেশের ব্যাটসম্যানরা লড়েছেন। তাতেই তৃতীয় দিনটা বেশ ভালো অবস্থায় শুরুর সুযোগ ছিল। সাকিবের ওপর ছিল দায়িত্ভ কিন্তু দিনের দ্বিতীয় বলে ডাউন দ্য উইকেটে গিয়ে বল মিস করলেন। মঈন খানের শিকার হলেন স্টাম্পিংয়ে। ওখানেই ধারাবাহিক পতনের শুরু।

দুই অভিষিক্ত সাব্বির ও মেহেদীর জন্য ব্যাটিং লাইন বড় লাগছিল। নাইটওয়াচম্যান শফিউল ইসলাম (২) ফেরার পর সাব্বির-মেহেদি জুটি বাধলেন। কিন্তু মাত্র ৪ বল টিকতে পেরেছেন বোলিংয়ে চমক দেখানো ১৮ বছরের মেহেদী। ক্যারিয়ারের প্রথম ইনিংসে ১ রানেই বিদায় তার। বেন স্টোকস শেষ ৩ উইকেট নিয়েছেন। তার বলেই স্লিপে ক্যাচ দিলেন সাব্বির। স্টোকস ৪, মঈন ৩ ও আদিল রশিদ ২ উইকেট নিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *