আশুলিয়ায় পোশাক শ্রমিকের লাশ উদ্ধার
আশুলিয়ায় পোশাক শ্রমিকের লাশ উদ্ধার

আশুলিয়ায় পোশাক শ্রমিকের লাশ উদ্ধার

বিডি নিউজ ৬৪: আশুলিয়া থেকে একজন পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই শ্রমিকের নাম নূর আলম। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার কঠগড়া এলাকার করিম মোল্লার ভাড়া দেওয়া বাড়ির একটি কক্ষ থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) ওমর ফারুক  জানান, নূর আলম রংপুর জেলার গঙ্গাচড়া থানার ভুকতা গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে। তিনি স্ত্রী মঞ্জিরা বেগমকে নিয়ে কাঠগড়া এলাকায় করিম মোল্লার বাড়িতে থেকে স্থানীয় সাউদার্ন গার্মেন্টসে চাকরি করতেন।

বৃহস্পতিবার বিকেলে নূর আলম ও তার স্ত্রী মঞ্জিরার মধ্যে তর্কবিতর্ক হয়। এসময় মঞ্জিরা রাগ করে বাসার বাইরে চলে যান এবং নূর আলম তার কক্ষের দরজা ভিতর থেকে বন্ধ করে রাখেন। পরে প্রতিবেশীদের সন্দেহ হলে দরজা খুলে নূর আলমের ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেক্যিাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *