রুখে দাঁড়িয়েছে বাংলাদেশ
রুখে দাঁড়িয়েছে বাংলাদেশ

রুখে দাঁড়িয়েছে বাংলাদেশ

বিডি নিউজ ৬৪: ইংল্যান্ডকে ২৯৩ রানে অল আউট করার পর ধাক্কাই খেয়েছিল বাংলাদেশ। লাঞ্চের আগের ওভারেই দুই উইকেট হারিয়েছিল। মধ্যাহ্ন ভোজন শেষে ফিরে এসে তামিম ইকবাল ও মাহমুদ উল্লাহ মিলে রুখে দাঁড়িয়েছেন। ২৯ রানে পড়েছিল ২ উইকেট। সর্বশেষ খবর, চট্টগ্রামে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটেই ৮২ রান। তামিম ৪২ ও মাহমুদ উল্লাহ ১৬ রানে ব্যাট করছেন।

বাংলাদেশের স্পিনাররা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিয়েছেন ইংলিশদের ১০ উইকেটই। ইংলিশরাও স্পিনেই জবাব দিতে শুরু করে। ৩৯ বছরের অফ-স্পিনার গ্যারেথ ব্যাটি নতুন বলে শুরু করেন। ১১ বছর পর টেস্ট খেললেন। এরপর লেগ স্পিনার আদিল রশিদ একপ্রান্তে। লাঞ্চের ঠিক আগের ওভারে অন্য প্রান্তে আসেন অফ স্পিনার মঈন আলি।

ওই ওভারেই ধাক্কা খায় স্বাগতিকরা। ৫ বলের মধ্যে ইমরুল কায়েস (২১) ও মুমিনুল হককে (০) তুলে নেন মঈন। কুইকারে হার মেনে বোল্ড হয়েছেন ইমরুল। আর গালিতে ক্যাচ দিয়েছেন মুমিনুল। ব্যাটিংয়ের দুই স্তম্ভকে হারিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে টাইগারদের। মঈনের বলে একটুর জন্য বেঁচে যাওয়া তামিম কিছুক্ষণ আগ বেন স্টোকসক টানা দুই বলে বাউন্ডারি মেরেছেন।

এর আগে ৭ উইকেটে ২৫৮ রানে দ্বিতীয় দিন শুরু করে ইংল্যান্ড। বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম ২ ও অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ ১ উইকেট নিয়ে প্রতিপক্ষকে ৩০০ এর আগে গুটিয়ে দেন। এদিন ৩৫ রানে শেষ ইংল্যান্ড। ৩৯.৫ ওভারে ৮০ রানে ৬ উইকেট নেন মেহেদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *