বিডি নিউজ ৬৪: জয়পুরহাট সদর উপজেলার দাদড়া জন্তিগ্রামে ট্রাক চাপায় নাজমুল হোসেন (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।
নাজমুল নওগাঁর মহাদেবপুর উপজেলার বাসিন্দা ও জয়পুরহাট নূরুজ্জামান হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক। স্থানীয়রা জানান, সকালে তিনি জয়পুরহাট থেকে মোটরসাইকেলে মহাদেবপুর যাচ্ছিলেন এমন সময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল