তিনজনের অভিষেক, ফিল্ডিংয়ে বাংলাদেশ
তিনজনের অভিষেক, ফিল্ডিংয়ে বাংলাদেশ

তিনজনের অভিষেক, ফিল্ডিংয়ে বাংলাদেশ

বিডি নিউজ ৬৪: চট্টগ্রামের প্রথম টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। ইংল্যান্ড দল ব্যাটিং বেছে নিয়েছে। এই ম্যাচে বাংলাদেশ দলে ৩ খেলোয়াড়ের টেস্ট অভিষেক হলো। তারা হলেন সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ ও কামরুল ইসলাম রাব্বি।

তার মানে এই ম্যাচে বাংলাদেশ দুই পেসার নিয়ে খেলছে। শফিউল ইসলামের সাথে থাকছেন রাব্বি। স্পিনে সাকিব আল হাসানের সাথে থাকছেন তাইজুল ইসলাম। অভিষিক্ত মিরাজ অফ স্পিনে তাদের সাথে হাত লাগাবেন। কার্যকর হতে পারে সাব্বিরের লেগ স্পিন। ইংল্যান্ড দলে ইনফর্ম বেন ডাকেটের টেস্ট অভিষেক হলো। অধিনায়ক অ্যালিস্টার কুকের সাথে ব্যাটিং ওপেন করেছেন তিনি।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদ উল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *