বিডি নিউজ ৬৪: রাজধানীর মিরপুরে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া যায় তার ফুপার বিরুদ্ধে। এই ঘটনায় ফুপা মন্টুকে (৩৫) আটক করেছে পুলিশ। আজ বুধবার মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, ওই কিশোরীর বাড়ি বগুড়া জেলায়। সে তার ফুপার বাসায় বেড়াতে আসে। মঙ্গলবার ১৮ অক্টোবর রাতে এই ধর্ষণের ঘটনাটি ঘটে বলে আমরা অভিযোগ পাই।
অভিযোগের ভিত্তিতে কিশোরীর ফুপা মন্টুকে আটক করা হয়েছে। ওই কিশোরিকে মেডিকেল পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাপাতালে নেওয়া হয়েছে বলেও জানান এসআই জাকির। রিপোর্ট হাতে পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল