বিডি নিউজ ৬৪: শক্তিশালী এক ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে এ ভূ-কম্পনের মাত্রা ছিলো ৬ দশমিক ৬। এতে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং কোনো সুনামি সতর্কতাও নেই। আন্তর্জাতিক সময় মান মঙ্গলবার দিনগত রাত ১২টা ২৬ মিনিটে এবং বাংলাদেশ সময় আজ বুধবার সকাল ৬টা ২৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, দেশটির পামানুকান শহর থেকে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে এবং ইন্দ্রামায়ো থেকে ১৫৭ কিলোমিটার উত্তরে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো ভূ-পৃষ্ঠ থেকে ৬১৪ কিলোমিটার গভীরে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল