বেফিকরে সিনেমা নিয়ে বলিউডে কেন এতো তোলপাড়!
বেফিকরে সিনেমা নিয়ে বলিউডে কেন এতো তোলপাড়!

বেফিকরে সিনেমা নিয়ে বলিউডে কেন এতো তোলপাড়!

বিডি নিউজ ৬৪: ছবির বেশিরভাগ শ্যুটিংই হয়েছে প্যারিসে। তাই আইফিল টাওয়ারের নীচেই মুক্তি পেল বেফিকরে ছবির ট্রেলার। ইতিমধ্যেই ২কোটির কাছাকাছি ভিউ হয়ে গেছে ট্রেলারের। প্যারিসে আইফিল টাওয়ারের নীচে আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেল বেফিকরে ছবির ট্রেলার। আর এই অনুষ্ঠানে অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের সঙ্গে তুলনা করা হলো রণবীর সিংয়ের।
ছবির প্রথম গান মুক্তির পরই বোঝা গিয়েছিল এই ছবি এক অন্য দিগন্ত খুলে দেবে দর্শকের সামনে। যশরাজ ফিল্মসের প্রযোজনায় এই ছবি নিয়েই আদিত্য চোপড়া ফিরলেন পরিচালনায়। রণবীর সিং ও বনি কাপুর অভিনীত এই ছবির ট্রেলার মুক্তি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ইউটিউবে এক কোটি দর্শন ছাপিয়ে যায়। নেভি ব্লু সুট আর অফ শোল্ডার লং গাউনে হাজির নতুন জুটি রণবীর ও বনি। ছবির মূল বিষয় “নো স্ট্রিং অ্যাটাচড রিলেশনশিপ’। এর আগে ২০০৫ এ মুক্তি পায় নীল অ্যান্ড নিকি।  আর এই ছবিও কিছুটা এই ধাঁচেই তৈরি বলে মনে করছেন চিত্র সমালোচকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *