ভারত সফর শেষে ঢাকায় প্রধানমন্ত্রী

বিডি নিউজ ৬৪: ভারতের গোয়ায় অনুষ্ঠিত ব্রিকস-বিমসটেক সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী ভিভিআইপি ফ্লাইট। এর আগে স্থানীয় সময় সকাল সোয়া ৭টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট বিজি ১০৯১ গোয়া নেভাল ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়।

এ সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে আসেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর, গোয়া সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী এলিনা সালদানহা ও সহযোগিতা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদ্ম জাসওয়াল। স্ট্যাটিক গার্ড প্রদর্শন ও সাংস্কৃতিক উপস্থাপনার মধ্য দিয়ে তাকে বিদায় জানানো হয়। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ও মুম্বাইয়ে নিযুক্ত ডেপুটি হাইকমিশনার এ সময় উপস্থিত ছিলেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সফর সঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট রবিবার সকাল ১০টা ১৫ মিনিটে (ভারতীয় সময়) গোয়া নেভাল বেইস এয়ারপোর্টে পৌঁছান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *