ঝিনাইদহে নাশকতার মামলায় গ্রেপ্তার ৯
ঝিনাইদহে নাশকতার মামলায় গ্রেপ্তার ৯

ঝিনাইদহে নাশকতার মামলায় গ্রেপ্তার ৯

বিডি নিউজ ৬৪: নাশকতার মামলায় বিএনপি ও জামায়াত-শিবিরের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, নাশকতা প্রতিরোধে জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালায় পুলিশ।

সে সময় শৈলকুপা থেকে তিনজন, সদর থেকে দুজন এবং মহেশপুর, কোটচাঁদপুর, কালীগঞ্জ ও হরিণাকুন্ডু থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ঝিনাইদহের বিভিন্ন থানায় নাশকতার মামলা রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *