ফরিদপুরে প্রথম মডেল ভূমি অফিস উদ্বোধন
ফরিদপুরে প্রথম মডেল ভূমি অফিস উদ্বোধন

ফরিদপুরে প্রথম মডেল ভূমি অফিস উদ্বোধন

বিডি নিউজ ৬৪: ডিজিটাল বাংলাদেশ গড়ার কার্যক্রমের অংশ হিসেবে ফরিদপুরের সদরপুরে প্রথম মডেল উপজেলা ভূমি অফিস উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ এ অফিস উদ্বোধন করেন।

এ সময় ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রশীদ, সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ বলেন, ভূমি ব্যবস্থাপনা সেবাকে সহজ ও হয়রানিমুক্ত করতে দেশের ১৩টি উপজেলায় মডেল ভূমি অফিস করা হবে। তিনি জানান, এ কার্যক্রম সফল হলে ভবিষ্যতে দেশের সকল ভূমি অফিসের ক্ষেত্রে একই নীতি অনুসরণ করা হবে।

উপজেলা ভূমি অফিসের কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপণের পর বিভাগীয় কমিশনার সদরপুর উপজেলা পরিষদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান। সেখানে পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *