বিডি নিউজ ৬৪: অফিস শেষে বাড়ি ফিরে পারিবারিক আবহে হয়তো কোনো পছন্দের চ্যানেল দেখছেন। কিন্তু হঠাৎই চেঁচিয়ে উঠলেন-এ কী! কাকে খুন করা হচ্ছে পর্দায়! চোখ রগড়ে দেখলেন না, চ্যানেল তো চেঞ্জ হয়নি। তবে?
এই প্রশ্নের জবাব পেতে হলে দেখতে হবে বলিউড মুভি ‘ওয়াজা তুম হো’। ছবিটিতে দর্শকদের এভাবেই শক দেওয়ার চেষ্ঠা করেছেন পরিচালক। প্রতিদিনের অপরাধজগতের চিত্র এভাবেই ফুটে উঠেছে বিশাল পান্ডের ছবিটিতে। সম্প্রতি মুক্তি পাওয়া ট্রেইলারে ছবিটির ভিন্নধর্মী রুপ ফুটে উঠেছে।
ছবিটিতে অনেকটা বোল্ড লুকে উপস্থিত হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সানা খান। ‘ওয়াজা তুম হো’-তে আরও অভিনয় করেছেন শরমন যোশি, গুরমিত চৌধুরী, রজনীশ দুগ্গল প্রমুখ। ছবিটিতে ইরোটিসিজম, ক্রাইম, থ্রিলার সবকিছুরই স্বাদ পাবেন দর্শকরা। আগামী ২ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা।
দেখুন ছবিটির ট্রেইলার :
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল