নীলফামারীতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
নীলফামারীতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

নীলফামারীতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

বিডি নিউজ ৬৪: নীলফামারীতে পালিত হয়েছে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস। এ উপলক্ষে আজ শনিবার সকালে জেলা সমাজ সেবা দপ্তরের আয়োজনে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শেষে জেলা সমাজ সেবা কার্যালয়ে উপপরিচালক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুজিবুর রহমান, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফরহাদ হোসেন, শহর সমাজ সেবা কর্মকর্তা সাদিকুর রহমান মূল প্রমুখ। কর্মসূচিতে বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *