নড়াইলে গৃহবধূর মরদেহ উদ্ধার
নড়াইলে গৃহবধূর মরদেহ উদ্ধার

নড়াইলে গৃহবধূর মরদেহ উদ্ধার

বিডি নিউজ ৬৪: নড়াইলের নড়াগাতি থানার পাকুরিয়া গ্রাম থেকে রিমা বেগম (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। রিমা বেগম পাকুরিয়া গ্রামের মো. চয়নের স্ত্রী। নড়াগাতি থানার ওসি মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে রিমা বেগম নিখোঁজ হন। পরে শনিবার বাড়ির পাশে একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *