শিমুলিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ লাইন
শিমুলিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ লাইন

শিমুলিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ লাইন

বিডি নিউজ ৬৪: নাব্য সংকটের কারণে আজ বৃহস্পতিবারও স্বাভাবিক হয়নি শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ-রুটে ফেরি চলাচল। পদ্মার লৌহজং টার্নিং পয়েন্টে ডুবোচর থাকায় ফেরিগুলোকে ওয়ানওয়ে (একমুখী) চলাচল করতে হচ্ছে। ডুবোচরের টার্নিং পয়েন্টে একটি ফেরি যাওয়ার পর আরেকটি ফেরি যাচ্ছে। এতে একটি ফেরি গন্তব্যে যেতে অতিরিক্ত দেড় থেকে দুই ঘণ্টা বেশি সময় নিচ্ছে। মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোশারফ হোসেন জানান, ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেশি। যাত্রীবাহী পরিবহন আগে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।

বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াস উদ্দিন পাটোয়ারী জানান, নাব্য সংকটের কারণে লৌহজং টার্নিং পয়েন্ট থেকে দুই কিলোমিটার পর্যন্ত ওয়ানওয়ে হয়ে গেছে। ঘাট থেকে ছেড়ে আসার পর লৌহজং টার্নিং পয়েন্টের কাছে এসে অপেক্ষা করতে হচ্ছে ফেরিগুলোকে। একটি ফেরি ওই চ্যানেল অতিক্রম করার পর আরেকটি যেতে পারে। ফেরিগুলোকে কম সংখ্যক যানবাহন নিয়ে ছেড়ে যেতে হচ্ছে। এ অবস্থায় মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে ৫ শতাধিক যানবাহন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *