বিডি নিউজ ৬৪: আবার কি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২০১১ বিশ্বকাপের ফলাফলের পুনরাবৃত্তি হবে? সেবার শফিউল ইসলাম ব্যাটসম্যান হয়ে উঠে অবিশ্বাস্য ভাবে ম্যাচ জিতিয়েছিলেন। হারিয়েছিলেন ইংল্যান্ডকে। আর আজ আবার সেই স্টেডিয়ামে ফাইনাল হয়ে ওঠা ম্যাচে প্রয়োজনের সময় শফিউল হানলের আঘাত। ইংল্যান্ডের তৃতীয় উইকেটটি তুলে নিয়েছেন তিনি। এখনো ম্যাচে আছে বাংলাদেশ। চলছে লড়াই। চট্টগ্রামে শেষ ম্যাচে এখন ৩২ ওভার শেষে ইংলিশদের সংগ্রহ ৩ উইকেটে ১৭৫। বাংলাদেশের দেওয়া ২৭৮ রানের টার্গেট তাড়া করছে তারা। বেন ডাকেট (৬২) ও বেন স্টোকস (২) ব্যাট করছেন।
শফিউল তুলে নিয়েছেন জনি বেয়ারস্টোর (১৫) উইকেট। বিপজ্জনক ডাকেটের সাথে তৃতীয় উইকেটে ৪৫ রানের জুটি গড়েছেন তিনি। এর আগে ১২৭ রানের সময় স্যাম বিলিংসকে (৬২) ফিরিয়েছেন মোসাদ্দেক হোসেন। ৬৩ রানের সময় নাসির হোসেন তুলে নেন জেমস ভিন্সের (৩২) উইকেট।
প্রথম উইকেটে ৬৩, দ্বিতীয় উইকেটে ৬৪ এবং তৃতীয় উইকেটে ৪৫ রানের জুটি। কষ্ট হচ্ছে জুটি ভাঙতে। কিন্তু এখন নিয়মিত উইকেট না নিলে এই ম্যাচ হারতে হবে টাইগারদের। ম্যাচ হারলে হারতে হবে সিরিজও।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল