মারা গেছেন শিল্পা শেঠির বাবা
মারা গেছেন শিল্পা শেঠির বাবা

মারা গেছেন শিল্পা শেঠির বাবা

বিডি নিউজ ৬৪: বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির বাবা সুরেন্দ্র শেঠি মারা গেছেন। মঙ্গলবার (১১ অক্টোবর) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শিল্পার বাবার মৃত্যু হয়েছে বলে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন `হিম্মত` ছবির এই নায়িকা।

সুরেন্দ্র শেঠি রেখে গেছেন স্ত্রী সুনন্দা এবং দুই কন্যা শিল্পা শেঠি ও শমিতা শেঠিকে। দুই মেয়ের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে তাদের বাবাকে দেখা গেছে। তিনি ছিলেন স্বাস্থ্য সচেতন মানুষ। রোজ হাঁটতেন। শিল্পার পুত্র বিয়ানের সঙ্গে প্রায়ই সময় কাটতো তার।

বুধবার সুরেন্দ্র শেঠির শেষকৃত্য অনুষ্ঠানে শিল্পাকে সমবেদনা জানাতে গিয়েছিলেন বলিউড তারকা অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, মাধবন, সঞ্জয় কাপুর, সালমান খানের বাবা সেলিম খান।

শিল্পা শেঠির বাবা সুরেন্দ্র শেঠি ছিলেন পেশায় ব্যবসায়ী। ভারতের ঔষধ শিল্পে উত্তাপরোধক পানি ক্যাপের প্রচলনে তার ভূমিকা অপরিসীম। ভারত-চীন যৌথ প্রযোজিত ‘দ্য ডিজায়ার’ ছবিটি পরিচালনা করেন তিনি। তবে এটি এখনও আলোর মুখ দেখেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *