উত্তর কোরিয়াকে চাপে রাখতে নৌমহড়ায় আমেরিকা-দ. কোরিয়া
উত্তর কোরিয়াকে চাপে রাখতে নৌমহড়ায় আমেরিকা-দ. কোরিয়া

উত্তর কোরিয়াকে চাপে রাখতে নৌমহড়ায় আমেরিকা-দ. কোরিয়া

বিডি নিউজ ৬৪: উত্তর কোরিয়াকে আরও চাপে রাখার কৌশল নিল আমেরিকা। গতকাল সোমবার থেকে নজিরবিহীনভাবে জোরদার নৌমহড়া শুরু করে দিল আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সমগ্র উপকূল ধরে এই প্রথমবারের মতো ইনভিনসিবেল স্পিরিট-২০১৬ নামের মহড়া চালানো হবে।

উত্তর কোরিয়ার মোকাবেলায় শক্তি প্রদর্শনের জন্য এই মহড়া চালানো হবে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহ্যাপ। গত ৬৩ বছরের মধ্যে এ রকম বড় এবং শক্তিশালী মহড়া আর চালানো হয়নি। এ মহড়া পিত সাগর ও জাপান সাগরে চালানো হবে।

ছয় দিনের মহড়ায় মার্কিন পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস রোনাল্ড রিগ্যানসহ আরও কয়েকটি মার্কিন যুদ্ধ জাহাজ অংশ নেবে। এছাড়া এতে সাবমেরিনসহ দু’পক্ষের কয়েক ডজন যুদ্ধ জাহাজ, অ্যাপাচি হেলিকপ্টার এবং হর্নেট যুদ্ধবিমান অংশ নেবে।

এ মহড়ায় সাবমেরিন ও বিমান হামলা-বিরোধী যুদ্ধ তৎপরতাসহ সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা সংক্রান্ত অনুশীলন চালানো হবে। উত্তর কোরিয়ার অব্যাহত পরমাণু বোমা এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রেক্ষাপটে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে বলে দাবি করছে মার্কিন সেনারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *