দূর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর খুন
দূর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর খুন

দূর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর খুন

বিডি নিউজ ৬৪: শহরের গোলদিঘীর পাড়ের শেখ আহমদের দোকানে সামনে দূর্বৃত্তের ছুরিকাঘাতে সালাউদ্দিন মাহমুদ নয়ন (১৭) নামে এক কিশোর খুন হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সালাউদ্দিন কক্সবাজার পৌরসভার খাজা মঞ্জিল এলাকার মৃত জসিমের ছেলে। কক্সবাজার সদর থানার ওসি আসলাম হোসেন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

হত্যাকাণ্ডের শিকার সালাউদ্দিনের চাচাত ভাই রুবেল জানান, সোমবার রাতে পূজামণ্ডপ ঘুরে বাড়ি যাওয়ার পথে আগে থেকে ওৎ পেতে থাকা দূর্বৃত্তরা সালাউদ্দিনকে ছুরিকাঘাত করে। এ সময় তাকে উদ্ধারে এগিয়ে এলে তার বন্ধু ও তৌহিদ আহত হয়। দুজনই কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এর মধ্যে নয়ন দুপুরে মারা যান। নয়নের মামাতো ভাই শাহাবুদ্দিন জানান, বৈদ্যঘোনার রুবেল প্রকাশ আলু রুবেল ও শংকর মঠ এলাকার সাগর দাশ সহ আরো ১০/১৫ জন যুবক ওই হামলা চালায়। তবে হামলার কারন তিনি জানাতে পারেনি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *