লাজুক প্রেম নয়, বাঁধভাঙা রোমান্স...
লাজুক প্রেম নয়, বাঁধভাঙা রোমান্স...

লাজুক প্রেম নয়, বাঁধভাঙা রোমান্স…

বিডি নিউজ ৬৪: বেফিকরে বাণী ও রণবীর। মানে সায়রা ও ধরম। পৃথিবী উলটে যাক, তারা তাদের মতোই থাকবে। বেফিকর হয়ে রোমান্স করবে। যেখানে থাকবে না কোনো বাঁধন। ১৬০ সেকেন্ড ট্রেলারের শুরুটাও হয়েছে এভাবেই। সায়রা ও ধরম ঠিক করেছে তারা কখনও একে অপরকে আই লাভ ইউ বলবে না। তাদের সম্পর্কে এই একটাই শর্ত।

প্রেম এদের কাছে অন্যরকম। লাজুক প্রেমের বদলে এদের পছন্দ বাঁধভাঙা রোমান্স। যেখানে থাকবে না কোনো লক্ষণরেখা। যেখানে উচিত অনুচিতের নির্দেশিকা থাকবে না। দুজনই প্যারিসে থাকে। সেখানেই আলাপ তাদের। মৌখিক আলাপের পর তারা শারীরিকভাবেও ‘আলাপ’ সেরে ফেলেছে। কিন্তু সায়রা চায় না ধরম তাকে ফোন করুক। সদ্য ব্রেক আপ হয়েছে তার। তাই কয়েক দিন ঝাড়া হাত-পা হয়ে থাকতে চায় সে।

কিন্তু ধরমের সঙ্গে সায়রার সম্পর্ক ভাঙে না। চলতেই থাকে। দুজনই বেফিকরে হয়ে জীবন কাটাতে চায়। তাই কাছাকাছিও আসে তারা। এরই মধ্যে ধরম সায়রাকে বলে কেন ‘আই লাভ ইউ’ বলা উচিত নয়। সায়রাও ঠিক এই নীতিতেই বিশ্বাসী। ফলে ইউ আর অন হয়ে যায়। ভালোবাসি না বলেও সম্পর্কে জড়িয়ে পড়ে তারা। অবশ্যই তা বেফিকরে সম্পর্ক। জেন ওয়াই যে ধরনের প্রেম পছন্দ করে, তারই প্রতিফলন ঘটিয়েছে বেফিকরে। এই ছবি দিয়েই অনেক দিন পর পরিচালনায় ফিরলেন আদিত্য চোপড়া। ছবিতে অভিনয় করছেন বাণী কাপুর ও রণবীর সিং। ছবির শুটিং হয়েছে প্যারিসে। শোনা গেছে, বেফিকরেতে নাকি আদিরা আর রানি মুখোপাধ্যায়কেও দেখা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *